রাজনীতি

র‌্যাব-পুলিশ ছাড়া বিএনপির আন্দোলন মোকাবিলা করুন: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

র‌্যাব-পুলিশকে বাদ দিয়ে বিএনপির আন্দোলন মোকাবিলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল অভিহিত করে ফখরুল বলেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এতোটা দেউলিয়া হয়ে গেলো যে রাজনীতিকে রাজনীতি দ্বারা মোকাবিলা করার সমর্থন নাই। আপনারা (আওয়ামী লীগ) বলেন বিএনপির রাজপথে আন্দোলন করার সমর্থন নাই। র‌্যাব ও পুলিশকে দূরে রেখে আসুন না, কার সামর্থ আছে আর কার নাই।’

সম্প্রতি সরকারের কয়েকজন মন্ত্রীর কটূক্তির জবাবে ফখরুল বলেন, ভীত হয়ে তারা বিএনপি ও এর সিনিয়র ভাই-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন।

তিনি আরো বলেন, ‘এখনো সময় আছে পদত্যাগ করে একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকারে হাতে ক্ষমতা দিন এবং সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ