রাজনীতি

প্রধানমন্ত্রীকে খুশি করতেই খালেদা জিয়াকে হুমকি ইনুর: রিজভী

রুহুল কবীর রিজভী
রুহুল কবীর রিজভী

প্রধানমন্ত্রীকে খুশি করতেই খালেদা জিয়াকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে সম্প্রতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সম্প্রতি সংসদে মহাজোটের নেতাদের দেয়া বক্তব্যে তথ্যমন্ত্রীর বিব্রত হয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে এবং প্রধানমন্ত্রীর মনোরঞ্জনের জন্যই জাসদের তরবারি নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন।

আওয়ামী লীগকে খুশি করতে জাসদ বাদ দিয়ে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে ইনু মাঠে নেমেছেন— এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম শুনলেই আওয়ামী লীগ নেতারা হিস্টরিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে।

সরকার জনগণের জান ও মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে বিএনপির এ নেতা আরো বলেন, জণবিচ্ছিন্ন হয়ে সরকার এখন বিরোধীদলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা দিয়ে আন্দোলন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, এখনও সময় আছে জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে ক্ষমতা থেকে পদত্যাগ করুন। অন্যথায় আওয়ামী লীগের অবস্থা আগের থেকে আরো ভয়ংকর হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ