রাজনীতি

নির্বাচনের দাবি আদায়ে বিএনপির নৈতিক শক্তি নেই: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

ঈদের পর আন্দোলনের মাধ্যমে নির্বাচনের দাবি আদায়ের নৈতিক শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বঙ্গবন্ধু একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ভারত তোষামোদীর রাজনীতিতে লিপ্ত বিএনপি— এ কথা উল্লেখ করে ধৈর্য্য ধরে জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে দলের চেয়াপারসন খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন তিনি।

সুরঞ্জিত বলেন, ‘তারা আন্দোলন করবেন, আমি মনে করি যে, এ দলটি আন্দোলনও করতে পারবে না আবার নির্বাচনও করতে পারবেন না। আন্দোলন করার যে নৈতিক শক্তির প্রয়োজন সে শক্তিই তারা হারিয়ে ফেলেছেন।’

এদিকে, রাজধানীতে আরেক আলোচনায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ঈদের পর আন্দোলনের নামে জনগণের বিরুদ্ধে যুদ্ধে না নামতে বিএনপির প্রতি অনুরোধ জানান।

কোন ঈদের পর থেকে বিএনপি আন্দোলন শুরু করতে চায়? তা পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এ নেতা।

হাছান বলেন, ‘ঈদের পর আন্দোলন করবে। আমার প্রশ্ন হচ্ছে কোন ঈদের পর আন্দোলন শুরু করবে? ২০১৪ সালের ঈদের পরে? ২০২০ সালের ঈদের পরে? নাকি ২০২১ সালের ঈদের পরে? আপনারা এভাবে বিভিন্ন সময় দিয়েছেন বিভিন্ন ঈদের পরে আন্দোলন শুরু করবেন। আপনারা আন্দোলনের নামে মানুষের ওপর হামলা চালিয়েছেন।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ