রাজনীতি

সমুদ্র সীমানায় নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা হয়নি: বিএনপি

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন

জোরালো যুক্তি উপস্থাপনে অনীহা ও দেন-দরবার করতে না পারার কারণে ভারতের সঙ্গে সমুদ্র সীমানায় বাংলাদেশ নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি সরকার—এ অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ সব কথা বলেন।

বিএনপির নেতারা দাবি করেন, দক্ষিণ তালপট্টি দ্বীপের অস্তিত্ব আছে এবং তা বাংলাদেশের পাওয়ার কথা থাকলেও বিলিয়ে দেয়ার মানসিকতার জন্য হাতছাড়া হয়ে গেছে।

বিএনপির সহ-সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দক্ষিণ তালপট্টি এখন থেকে ভারতীয় অংশ হবার পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম স্থলসীমানা আরো সংকুচিত হয়ে ৪.৫ কিলোমিটার পূর্ব দিকে চলে এসেছে। অর্থাৎ আমরা এখানে কিছু স্থলভাগ হারিয়েছি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ লিগ্যাল কোনো এক্সপার্ট ছিল না, যার জন্য তালপট্টির বিষয়গুলো উপেক্ষিত হয়েছে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইন্টারেস্টকে গুরুত্ব দিয়ে সরকার এটাকে আমাদের উপস্থাপন করেনি।’

এ বিজয় হিসেবে মানতে নারাজ বিএনপি নেতারা— দাবি, সুকৌশলে সমুদ্রসীমার আধিপত্য ভারতকে দিয়ে দেয়া হয়েছে।

সেইসঙ্গে লুটপাট না করে প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

হাফিজ আরো বলেন, ‘জাতীয় সম্পদ সমূহ সংরক্ষিত থাকবে এবং দেশবাসী আসস্ত হবে। দেশবাসী মতামত থাকবে এ সম্পর্কে।’

বঙ্গোপসাগরে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটার সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ ১৯ হাজার ৪৬৭ বর্গ কিলোমিটার পাওয়ার পর নেতারা অভিযোগ তোলেন, বাকি অংশও বাংলাদেশের ছিল কিন্তু সরকারের অবহেলায় তা পাওয়া যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ