ঈদের পর বিএনপি কি ধরনের আন্দোলন করতে চায়? সরকার তা দেখার অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত ফটোসাংবাদিক জহিরুল হক স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সমুদ্রসীমা বিজয় নিয়ে বিএনপি চেয়ারপারসনের সাম্প্রতিক দেয়া বক্তেব্যর সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, সমুদ্রে যখন দেশের অধিকার প্রতিষ্ঠায় পুরো জাতি আনন্দ করছে সেখানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত বক্তব্য দিচ্ছেন। বিভ্রান্তি ছড়াতে মিথ্যাচার করছেন।
ঈদের পরে বিএনপির আন্দোলন সহিংস হবে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে সরকার তা দেখার অপেক্ষায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: