রাজনীতি

ফিলিস্তিনি হামলার নিন্দা ও প্রতিবাদ খালেদা জিয়ার

খালেদা জিয়া
খালেদা জিয়া

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ফিলিস্তিনিদের ন্যায়সংগত অধিকার আদায়ের দাবিকে ধ্বংস করার জন্যই সমস্ত হিংস্রতা দিয়ে এই সামরিক আক্রমণ চালানো হচ্ছে। সামরিক অভিযান বন্ধে চাপ সৃষ্টি করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনি জনগোষ্ঠী ইসরাইলি বর্বর আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। দীর্ঘদিন ধরে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রেখে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ভয়াবহ মানববিপর্যয়ের দিকে ঠেলে দেয়ার পরও পুনঃপুন তাদের ওপর চলছে ইসরাইলি সামরিক অভিযান।

গত কয়েক দিনের নির্বিচারে বর্বরোচিত বিমান হামলায় নারী ও কোলের শিশুসহ শতাধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ৬০০ জনের অধিক ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। বিপন্ন ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে অসংখ্য বাড়িঘর ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। গাজা উপত্যকায় লোকালয়ের পর লোকালয় এখন বিরাণভূমিতে পরিণত হয়েছে। দিশেহারা হয়ে জীবন বাঁচাতে গিয়ে এখন হাজার হাজার ফিলিস্তিনি নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন। আধিপত্য-ক্ষুধা মেটাতে ইসরাইল মানবিকতার সকল চিহ্ন মুছে ফেলে সন্ত্রাসবাদকেই রাষ্ট্রীয় নীতি হিসেবে মেনে চলছে।

তাদের এই আচরিত নীতির কারণেই নারী-শিশুসহ অসংখ্য ফিলিস্তিনির রক্ত ঝরছে এবং নিজ বাস্তুভিটা থেকে ফিলিস্তিনিরা অতীতেও যেমন উচ্ছেদ হয়েছে, তেমনিভাবে এখনও হচ্ছে। এবারে ইসরাইলি বাহিনীর হামলা সাম্প্রতিককালের সবচেয়ে বড় নিষ্ঠুর সামরিক অভিযান। মনে হয় ফিলিস্তিনিদের শেষ অস্তিত্বটুকু নিশ্চিহ্ন না করা পর্যন্ত তাদের প্রতিহিংসার থাবা বিস্তার লাভ করতেই থাকবে।

অবিলম্বে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ‘অন্যায় বর্বরোচিত’ হামলা বন্ধের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ইসরাইল যদি তার আগ্রাসী মনোভাব বরাবরের মতো অব্যাহত রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি ফিরে আসবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ