রাজনীতি

বিএনপি আইএসআই টাকায় চলে: মায়া

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

বিএনপি পাকিস্তানে গোয়েন্দা সংস্থার (আইএসআই) টাকায় চলে তাই দেশরক্ষার দায়িত্ববোধ দলটির নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

মায়া বলেন, ‘উনি (খালেদা জিয়া) বলেন আন্দোলন করবেন ঈদের পর আর তার সারিন্দারা বলছেন আমাদের আন্দোলন করার শক্তি নাই, প্রস্তুতি নাই। দেশ রক্ষা করা আপনার দায়-দায়িত্ব না কারণ আপনি পাকিস্তানের এজেন্ট, পাকিস্তানের প্রেতাত্মা। আপনি পাকিস্তানের টাকায় চলেন। আপনার এ দেশ রক্ষা করার ক্ষমতাও নাই আর দেশ রক্ষা করার দায়িত্ব বাংলার জনগণ আপনাকে দেয়নি।’

১৭ জুলাই গণভবনে রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠান সফল করতে ডাকা বর্ধিত সভায় তিনি অভিযোগ করে বলেন, সমুদ্রসীমা বিজয়ের পরও বিএনপির ষড়যন্ত্র থেমে নেই। দলটির সাংগঠনিক ভিত দুর্বল হয়ে গেছে। ঈদের পর আন্দোলনে তারা সফল হবে না।

ঈদের পর মহানগরের সকল ওয়ার্ড ও ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ