ঈদের পর বিএনপির আন্দোলনে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সম্প্রতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে সরকারদলীয় কয়েকজন মন্ত্রী ও নেতাদের মন্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলবে সে ভাষাতেই তার জবাব দেয়া হবে।
পরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: