আন্দোলনের ভয়ে সরকার এখন সারাদেশে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
ঈদকে সামনে রেখে সারাদেশে চুরি-ছিনতাই বেড়ে গেছে—এ দাবি করে তিনি বলেন, এ সরকরের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়।
সরকার বন্দুকের জোরে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে আছে এ মন্তব্য করে রিজভী বলেন, এবার আর বন্দুক দিয়ে আন্দোলনে ঠেকানো যাবে না।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: