অনৈতিক সরকার ক্ষমতায় থাকায় দেশে গণতন্ত্র ও অর্থনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর একটি হোটেলে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
ফখরুল দাবি করেন, দেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুট করে বাজেটের টাকা দিয়ে সেই ঘাটতি পুরণ করছে সরকার।
এ মুহূর্তে দেশের গণতন্ত্র সবচেয়ে ভঙ্গুর অবস্থায় রয়েছে— উল্লেখ করে তিনি আরো বলেন, ব্যক্তি স্বার্থ পাকাপোক্ত করতে সংবিধান পরিবর্তন করে অবৈধ ভাবে ক্ষমতা দখল করে রেখেছে আওয়ামী লীগ। তাই এ সঙ্কট মোকাবেলা করতে দল সুসংগঠিত করছে বিএনপি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: