মিয়ানমার ও ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের রায় প্রকাশের ক্ষেত্রে সরকারের অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে সমুদ্রসীমা বিষয়ক আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাফিজ বলেন, এ রায়ে বাংলাদেশের জনগণের প্রতি সুবিচার করা হয়নি। সরকার কৌশলে রায়ের তথ্য গোপন করে চলছে।
এ রায় নিয়ে বিচার কাজে অংশ নেয়া বিচারকরাও সন্তুষ্ট নয় বলে জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: