অধিকাংশ বিচারপতিই আওয়ামী লীগ সমর্থিত আর এভাবে চলতে থাকলে দেশে আইনের শাসন বলতে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
সবকিছুই একজনের ইচ্ছা মাফিক হচ্ছে— এ কথা উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘হাসিনা যেটা বলে সেটাই গণতন্ত্র, হাসিনা যেটা বলে সেটার নামই সংবিধান। হাসিনা যেটাই বলে তাই সব অর্থাৎ এক ব্যক্তির ইচ্ছোতন্ত্রের মধ্যে আমরা আছি। আর ৮০% বিচারপতি রয়েছে যারা পরোক্ষভাবে আওয়ামী লীগ করে। তারা ভেবেছে শেখ মুজিব বাকশাল করে জীবন দিয়েছেন আর শেখ হাসিনা বাকশাল করে জীবন না দিয়ে সেটা চিরজীবন করবে।’
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: