বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নেয়ার সিদ্ধান্ত আত্মঘাতি হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটা হবে বিচার বিভাগের শিরচ্ছেদের শামিল। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি মহল স্বাধীনতার পর থেকেই বিচারবিভাগ ও প্রশাসনকে কব্জা করে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করে আসছে। সরকার অন্যায়ভাবে বিচার বিভাগের ওপর পুরোপুরিভাবে হস্তক্ষেপ নিশ্চিত করতেই এমন অপচেষ্টা চালাচ্ছে।
সেইসঙ্গে আইনজীবীরা কেন এ বিষয়ে সোচ্চার হচ্ছেন না তা নিয়েও প্রশ্নও তোলেন বিএনপির এ নেতা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: