রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জনগণকে জিম্মি করে আন্দোলন না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাজউদ্দীন আহমেদ এর জন্মবার্ষিকীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বিরোধীদলের এবারের আন্দোলন মোকাবেলা করা সহজ হবে। ষড়যন্ত্র না করে দলটিকে জনগণের পাশে দাঁড়ানো প্রয়োজন।
সম্প্রতি গণমাধ্যমে গাজায় ইসরায়েলি হামলা নিয়ে দেয়া তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করেন তিনি বলেন, যারা ভুল সংবাদের ওপর ভিত্তি করে অশালীন মন্তব্য করেন, তাদের মানসিক সুস্থতা নিয়ে সংশয় রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: