রাজনীতি

বিএনপিতে কোনো ‘গ্রুপিং’ নেই: আব্বাস

মির্জা আব্বাস
মির্জা আব্বাস

বিএনপিতে কোনো ‘গ্রুপিং’ নেই, গ্রুপ একটাই—সেটি খালেদা জিয়ার গ্রুপ—এ দাবি করে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন তিনি বা সাদেক হোসেন খোকা কোনো গ্রুপ তৈরি করেননি।

বুধবার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর প্রথম নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের মিলনায়তনে বৈঠক করেন নেতারা। কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস এ কথা বলেন।

বৈঠক থেকে ঈদের পর দলের কর্মসূচি পালনে ‘ঈমানী দায়িত্ব’ নিয়ে ঝাঁপিয়ে পড়তে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

দুপুর ১২টার দিকে শুরু হয়ে বৈঠক চলে প্রায় ৪০ মিনিট। প্রথম বৈঠকে কমিটির অন্তত ১২ জন উপস্থিত ছিলেন না।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে জেলায় জেলায় যে আন্দোলন হয়েছে, তা বিরল। কিন্তু রাজধানীতে সে রকম সূচনা হয়নি। এতে নেতা-কর্মীরা ঢাকা মহানগরের নেতৃত্ব ঢেলে সাজানোর দাবি করতে থাকেন। জনগণের প্রত্যাশা পূরণে এবং জগদ্দল পাথরের মতো চেপে বসা ‘আওয়ামী দুঃশাসনের’ বিরুদ্ধে সাংগঠনিক শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যাশায় ঢাকা মহানগরের সব ওয়ার্ড, থানাকে সুসংহত করতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এজন্য নতুন কমিটির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগর বিএনপির সব থানা ও ওয়ার্ডকে পর্যায়ক্রমে পুনর্গঠন করার এবং আন্দোলনের কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ