শুধু বৈঠকের মধ্যে সীমাবদ্ধ না থেকে গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, এ হামলার বিরুদ্ধে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর যে কার্যকর ভূমিকা রাখা উচিত ছিল, তা করতে তারা ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, ইসরাইলকে খুশি করতেই গাজায় হামলার বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করা উচিত ছিল, সেভাবে বিএনপি-জামাত প্রতিবাদ করছে না।
এ সময় ইসরাইলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোরও আহ্বানও জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: