বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আখতার হোসেন বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ঈদ কার্ড পৌঁছে দেন। খালেদা জিয়ার পক্ষে ঈদকার্ড গ্রহণ করেন তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এর আগে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার ঈদকার্ড পৌঁছে দেন।
দুই নেত্রীর মধ্যে দীর্ঘদিন দেখা-সাক্ষাৎ না হলেও বিশেষ বিশেষ দিন ঈদ ও বাংলা নববর্ষে তারা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময়ে করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: