রাজনীতি

জনগণ ধ্বংস নয়, শান্তি চায়: আসাদুজ্জামান

আসাদুজ্জামান
আসাদুজ্জামান

বিএনপি আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে প্রশাসন চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার শোকের মাস আগস্ট উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এখন আন্দোলন করে লাভ নেই। জনগণ ধ্বংস নয়, শান্তি চায় বলেও এ সময় জানান তিনি।

একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামাতের সন্ত্রাসীরা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে ঢাকা ছাড়া করা হবে তাদের।

বিএনপির আন্দোলনের হুমকির সমালোচনা করে খাদ্যমন্ত্রী আরো বলেন, দেশে এমন কোনো রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়নি যার জন্য আন্দোলনের ডাক দেয়া যেতে পারে।

বিএনপির আন্দোলন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথাও জানান তিনি।

আন্দোলনের ডাক না দিয়ে বরং সংগঠন গোছাতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এ নেতারা বলেন, আগামী নির্বাচনের জন্য তাদেরকে ধৈর্য ধরতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ