কোনো গণতান্ত্রিক সরকারকে উৎখাতের অপচেষ্টা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ মাসেই ইতিহাসের সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে সব ধরনের ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
সাম্প্রতিক রেল দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় লোকবল বাড়ানোর তাগিদ দেন সাবেক এ মন্ত্রী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: