রাজনীতি

বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলন পথ হারিয়ে চোরাবালিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের শেখ কামালকে তারুণ্য রোল মড়েল উল্লেখ করে তার জীবন থেকে শিক্ষা নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

বিএপির আন্দোলন নিয়ে বিচলিত না হয়ে রাজনীতি দিয়েই তাদের মোকাবেলা করতে নেতাকর্মীদের আহবান জানান তিনি।

এদিকে, রাজধানীতে রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য করলে সরকার তা কঠোর হাতে দমন করবে। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক কৌশলে সম্পূর্ণ পরাজিত বিএনপি।

অপর এক আলোচনায় দলটির আরেক নেতা কামরুল ইসলাম বলেন, বিএনপির সহিংস আন্দোলন প্রতিহত করতে প্রস্তুত আওয়ামী লীগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ