রাজনীতি

জাতীয় সম্প্রচার নীতিমালার নামে কালাকানুন করতে যাচ্ছে সরকার

বিএনপি
বিএনপি

নিজেদের দুর্নীতি ঢাকতে এবং সমালোচনার পথ বন্ধ করতেই সরকার জাতীয় সম্প্রচার নীতিমালার নামে কালাকানুন করতে যাচ্ছে— বিএনপির পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

আইন-শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে ধারার কথা বলা হয়েছে তা ওইসব বাহিনীর সদস্যদের অন্যায়-অপকর্মে উৎসাহিত করবে বলেও আশঙ্কা করেছেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানিয়েছেন, ক্ষমতায় গেলে এই নীতিমালাসহ সকল গণবিরোধী আইন বাতিল করা হবে।

জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পরদিন মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান অভিযোগ করেন, সরকার তার দমন-পীড়নের অংশ হিসেবেই গণতন্ত্রের দ্বার রুদ্ধ করতে-এ অন্যতম স্তম্ভ সম্প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার নিজেদের অন্যায় অপকর্ম যাতে ধরা না পড়ে এজন্য আইন-শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরাপদে রাখার পাঁয়তারা করছে সরকার।

সংবাদ সম্মেলন থেকে এ নীতিমালার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলের নেতা-কর্মী, সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ