নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় অভিযোগপত্র দায়ের করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখনরুল ইসলাম আলমগীর। বুধবার ডক্টর'স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ কথা বলেন।
বিএনপিকে নির্মূলের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার পায়তারা করছে সরকার— উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, খুব শিগগিরই স্থায়ী কমিটি ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করে দলের চেয়ারপারসন নতুন আন্দোলন কর্মসূচি দেবেন।
বিএনপির আন্দোলনের ভয়ে সরকার অতীতের মতো এবারও দমন-পীড়নের পথ বেছে নিয়েছেন বলেও মন্তব্য করে ফখরুল বলেন, আন্দোলন চলমান রয়েছে এবং শিগগিরই নতুন কর্মসূচি দেয়া হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: