গাজায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে জাতিসংঘের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বিশ্বসংস্থাটিকে নখ-দন্তবিহীন বাঘ বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ প্রশ্নবিদ্ধ— উল্লেখ করে এরশাদ বলেন, তারা পশ্চিমাদের আনুগত শক্তি।
গাজা প্রসঙ্গে বাংলাদেশের ইসলামী মূল্যবোধের দলগুলো নিশ্চুপ থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, গাজায় হামলার বিরুদ্ধে সরকারের প্রতিবাদ কাগজে-কলমে না থেকে আরো সোচ্চার ভূমিকার পালন করতে হবে।
খুনি ইসরায়েল নিপাত যাক এ আওয়াজ তোলার জন্য সকলকে এক হয়ে আওয়াজ তোলার আহ্বান জানান এরশাদ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: