বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ মামলা দ্রুত নিষ্পত্তি করে সাজার ব্যবস্থা করতে আইন প্রযোগকারী সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান বলেন, আইনের ফাঁক ফোকরের কারণে এখনো তার বিরুদ্ধে সাজা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ সময় তোবা গার্মেন্টসের শ্রমিকদের মজুরি পরিষদ নিয়ে একটি মহল জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে জানিয়ে এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
তোবা গার্মেন্ট মালিক ও বিজিএমইকে তিন মাসের মজুরি পরিশোধেরও অনুরোধ জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: