নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংবিধান পরিপন্থী জাতীয় সম্প্রচার নীতিমালা করছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ও বৈদেশিক রেমিটেন্সের অর্থ লুট করে নিজেদের পকেটে পুরছে আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা। লুণ্ঠনে বাধা ও সমালোচনার পথ বন্ধ করতেই গণমাধ্যমের কণ্ঠ রোধ করার ষড়যন্ত্র করা হচ্ছে।
সরকার অন্যায়ভাবে ক্ষমতায় গিয়ে গুম-খুন আর সন্ত্রাসের মাধ্যমে দেশ পরিচালনা করছে দাবি করে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহবান করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: