সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কথা বলতে মন্ত্রীদের প্রতি আনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বঙ্গবন্ধু একাডেমির আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সময় বর্তমান সংঘাতপূর্ণ রাজনীতিতে জাতীয় সম্প্রচার নীতিমালার কার্যকরিতা নিয়েও সংশয় প্রকাশ করেন সুরঞ্জিত।
নীতিমালায় সমস্যা থাকলে তা সকলকে একই টেবিলে বসে সমাধানের তাগিদ দেন তিনি।
এ সময় কমিশন গঠন করে সকল নৌ-দুর্ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগের সিনিয়র এই নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: