আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাসে ভিন্নভাবে একক আধিপত্য ও এক দলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
আন্দোলনের নতুন কৌশল নির্ধারণ করে যে কোনো মূল্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি বলে জানান বিএনপির এ নেতা।
মির্জা ফখরুল এ সময় অভিযোগ করে বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে হত্যা-নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার।
ক্ষমতাকে নিরঙ্কুশ করতে সরকার সব ধরনের প্রচেষ্টাই অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে দাবি করে গণতন্ত্র রক্ষার প্রত্যয়ের কথাও জানান মির্জা ফখরুল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: