বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি রাজনীতির অশুভ শক্তি, সমাজের সব দুষ্টচক্রের প্ল্যাটফর্ম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার ১৫ আগস্ট উপলক্ষে যুবলীগের শোক র্যালি উদ্বোধন করে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
এ অশুভ শক্তিকে রুখে দেশকে রক্ষা করতে হবে— উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে বিএনপি নেত্রী জাতিকে বিভক্ত করেছেন।
বাঙালির শোকের এ দিনে জন্মদিন পালন করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ভুয়া জন্মদিন পালন করে বিএনপি নেত্রী জাতিকে বিভক্ত করেছেন।
সৈয়দ আশরাফ আরো বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্যের জন্য আওয়ামী লীগ অতীতে হাত বাড়ালেও বিএনপি তা ফিরিয়ে দিয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: