বাস্তবতা উপলব্ধি করেই বিএনপি আন্দোলনের চিন্তা থেকে সরে এসেছে-এ মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ৩২ নম্বরে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী শোক দিবসের দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিন পালন না করার আহ্বান জানান।
অপর এক আলোচনা সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।
বিএনপিকে কোনো ধরনের সহিংস আন্দোলন করতে দেয়া হবে না-- এ কথা উল্লেখ আমু বলেন, আন্দোলন মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: