রাজনীতি

বঙ্গবন্ধুর খুনিদের উত্তরসূরি হিসেবে খালেদা জিয়া কাজ করছেন

মোফাজ্জল হোসেন মায়া
মোফাজ্জল হোসেন মায়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করে বঙ্গবন্ধুর খুনিদের উত্তরসূরি হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ও গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরণের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করেন মায়া বলেন, তিনি জন্মদিন পালন করে ৭১ এবং ৭৫ এর খুনিদের উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করছেন।

এদিকে, রাজধানীর ওয়াপদা মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি পাকিস্তানের দালাল হিসেবে কাজ করে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে এদের প্রতিহত করা প্রয়োজন।

হানিফ বলেন, যারা শোক দিবসে উল্লাস করে তারা জাতির শত্রু।

এ সময় তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ