রাজনীতি

‘একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে আওয়ামী লীগ’

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ নানা অপকৌশলের মধ্যে গণবিরোধী সম্প্রচার নীতিমালা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সরকার জনবিছিন্ন হয়ে পড়েছে তাই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই এ ধরনের অপকৌশল করছে। ক্ষমতায় যাওয়ার জন্য নয় বরং বিএনপির রাজনীতি মানুষের অধিকার রক্ষার জন্য।

তিনি আরো বলেন, ‘প্রশাসন, বিচার ব্যবস্থা এবং সর্বশেষ যেটা গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ ও জনগণের কণ্ঠ হিসেবে যারা কাজ করে সেই গণমাধ্যমকেও তারা (আওয়ামী লীগ) নিয়ন্ত্রণ করছে। অর্থ্যাৎ পুরোপুরিভাবে একদলীয় শাসন ব্যবস্থার দিকে তারা যাচ্ছে।

জনগণের ইচ্ছার বিরুদ্ধে টিকে থাকা যায় না উল্লেখ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ