রাজনীতি

বিএনপি-জামাত ভয়াবহ অবস্থা সৃষ্টির পাঁয়তারা করছে: কামরুল

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

বিএনপি-জামাত জোট একাত্তরের চেয়েও ভয়াবহ অবস্থা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ১৭ আগস্টের বোমা হামলার বিচার ও বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবিতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

কামরুল বলেন ৭১, ৭৫, ১৭ আগস্টের জঙ্গি বোমা হামলা ও ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা।

তিনি আরো বলেন, ‘১৯৭১ সালের চেয়েও ভয়াবহ একটি যুদ্ধ অপেক্ষা করছে। তাই এদেরকে (বিএনপি) যদি সুযোগ দেয়া হলে তারা যুদ্ধের অবতারণা করবে। এরা আমাদের ওপর একটি যুদ্ধ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।’

জঙ্গিবাদের সঙ্গে হাওয়া ভবনের প্রত্যক্ষ মদদ ছিল— উল্লেখ করে তিনি আরো বলেন, খালেদা জিয়াকে জঙ্গিবাদ থেকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ