একদলীয় বাকশাল কায়েমের প্রক্রিয়ার অংশ হিসেবেই বিচারকদের অভিসংশনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে নেয়ার আইন করছে সরকার-এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি নয় আওয়ামী লীগই জঙ্গিবাদের মদদদাতা ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই জঙ্গিবাদের উত্থান ঘটে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: