৭৫'র খুনী ও পৃষ্ঠপোষদের কোন ধরনের গণতান্ত্রিক অধিকার দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘২১ আগস্ট বাংলাদেশ’ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, গণতন্ত্রের ধারা দেশ ও জনগণের জন্য, গণতন্ত্র হত্যাকারীদের জন্য নয়।
একই অনুষ্ঠানে মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, খুব দ্রুত ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচার শেষ করে রায় কার্যকর করবে সরকার।
আগামীতে জঙ্গী ও তাদের সহযোগি সংগঠন যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য প্রতিরোধ গড়তে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: