রাজনীতি

সরকার অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছে: ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

জনগণের সমর্থনবিহীন সরকার যে সম্প্রচার নীতিমালা চাপিয়ে দিতে চাইছে তাতে প্রমাণ হয় যে তারা পুনরায় বাকশালের পথে হাঁটছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও এবার তাদের আসল চেহারা উন্মোচিত হতে শুরু করেছে। ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার একের পর এক অন্যায় পদক্ষেপ নিচ্ছে।

এ সময় সরকার পতনের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

অতীতের ন্যায় আওয়ামী লীগ আবারো জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিতে একের পর এক অন্যায় কার্মকাণ্ড চালিয়ে যাচ্ছে— কথা উল্লেখ করে তিনি আরো বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ করে সরকার অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছে।

বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদে নিতে সরকার পদক্ষেপ নিয়েছে–তারও সমালোচনা করেন ফখরুল।

এর আগে জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সমাবেশে যোগ দিতে দুপুর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন বিএনপি নেত্রীত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

তবে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষার পরও বিএনপি চেয়ারপারসন জনসভায় না যাওয়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ