রাজনীতি

২০১৯ সালের আগেই নির্বাচন দিতে হবে: ফখরুল

ফখরুল
ফখরুল

আগামী ২০১৯ সালের আগেই নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচনের রূপরেখা নির্ধারণে শিগগিরই সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ফখরুল বলেন, বিএনপি সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চাইলেও, সরকার তাদেরকে আন্দোলনের পথে ঠেলে দিচ্ছে।

তিনি অভিযোগ করে আরো বলেন, সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে একের পর এক অন্যায় পদক্ষেপ নিচ্ছেন।

ফখরুল বলেন, ‘বিচারকদের অভিশংসনের যে সংশধনী তারা নিয়ে আনতে চাচ্ছে গণতন্ত্রের জন্য এটি অত্যন্ত বিপদজনক। শুধুমাত্র নিজের সুবিধার জন্য সংবিধানকে মূহুর্তে মূহুর্তে কেটে ফেলা এবং জনগণের কোনো মতামতের পরওয়া না করা এটা কখনো কোনো গণতন্ত্রিক ব্যবস্থা হতে পারে না।’

আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য আওয়ামী লীগ নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে অসত্য বক্তব্য রাখছেন বলেও অভিযোগ করে তিনি আরো বলেন, ‘বিএনপি কখনোই জঙ্গিবাদে সমর্থন দেয়নি।’

আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করে রাখছে— উল্লেখ করে মির্জা ফখরুল সঙ্কট নিরসনে সরকারকে দ্রুত আলোচনায় বসার তাগিদ দেন।

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা আমাদের বক্তব্যে সবসময়ই বলছি, তাদের আহ্বান করছি আসুন। তারা আসছেন না। এটা তাদের দায়িত্ব কারণ সরকার ক্ষমতায় আছে। উদ্যেগ সরকারকেই নিতে হবে।’

ক্ষমতায় যেতে নয়, জনগণকে আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি দিতে বিএনপি আগামীতে কঠোর আন্দোলনে যাবে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ