জাপানের আর্থিক সহায়তায় বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ২০২৩ সাল নাগাদ শেষ হবে এ প্রকল্প বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাপানের আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক ভাইস মিনিস্টার নোরিহিকো ইশিগুরোর সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বন্দর, বিদ্যুৎকেন্দ্র, পর্যটন খাতের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নকাজ সম্পন্ন হবে এই প্রকল্পের আওতায়। তাছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলও পেতে যাচ্ছে জাপান।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় দাতা দেশ জাপান। ইতোমধ্যে দেশের কক্সবাজারের মাতারবাড়িতে জাপানের অর্থসহায়তায় দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্পের বাস্তবায়র প্রক্রিয়াধীন, যা শেষ হবে ২০২৩ সালে। আর শিগগিরই এদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পেতে যাচ্ছে জাপান, যা চূড়ান্ত হবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে'র ঢাকা সফরের সময়। আগামী ৬ সেপ্টেম্বর তিনি ঢাকা আসছেন।
এ সময় বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়েও আভাস দেন তোফায়েল আহমেদ।