রাজনীতি

বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিচ্ছেন: ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

বিএনপিকে নেতৃত্ব শূণ্য করতে এবং শীর্ষ নেতাদের রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ঘটনার পর আওয়ামী লীগ তদন্তে সহযোগিতা করেনি এবং এখন বিচারাধীন বিষয়ে মন্তব্য করে প্রধানমন্ত্রী আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন।

ফখরুল আরো বলেন, ‘খুনি আওয়ামী লীগের সভানেত্রী নিজে। তার দল খুনের দল। শত শত তরুণ-যুবকের রক্তে তার হাত রঞ্জিত।

সরকার এ ইস্যু থেকে রাজনৈতিক ফায়দা লুটে ক্ষমতা দির্ঘস্থায়ী করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

এ মামলা নিয়ে রাজনীতি না করতে এবং আদালতকে প্রভাবিত না করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বিএনপি ও খালেদা জিয়াকে খুনি আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যেরও জবাব দেন তারা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ