রাজনীতি

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা, প্রতিবাদে ২০ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

 বিএনপি
বিএনপি

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়ার উদ্যোগের প্রতিবাদে আগামীকাল (মঙ্গলবার) ঢাকা মহানগর ছাড়া সব মহানগর ও জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

রিজভী জানান, এর পরদিন বুধবার ঢাকার ১৫টি স্থানে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ৩০ আগস্ট ২০ দলীয় জোটের পক্ষ থেকে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও জানান রিজভী।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার গণতন্ত্রের লেবাসে বাকশাল কায়েম করার ষড়যন্ত্র করছে।

এ সময় সংকট নিরসনে আলোচনায় বসতে আবারো সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ