কর্মীদের ধরে রাখতে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা উত্তেজিত হয়ে বক্তব্য দিচ্ছেন বলে— মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেন বলেন, নেতাদের ভুল রাজনীতির কারণে হতাশ ও বিভ্রান্ত বিএনপি কর্মীরা।
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেন আভিযোগ করেন, বিএনপির হাত মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত।
সংবিধানের ষোড়শ সংশোধনী সংসদের আগামী অধিবেশনে হবে জানিয়ে তিনি বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়া এটা নতুন কোনো বিষয় নয়।
এ সময় ৭২ এর সংবিধানেই এ বিধানটি ছিল বলে উল্লেখ করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: