আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করে বিএনপি রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত কাজ করেছে—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সোমবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক সভায় এ কথা বলেন তিনি।
এর আগে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ খুনির দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খুনি।
আওয়ামী লীগকে নিয়ে বিএনপি নেতার এ বক্তব্যের জবাব দিতে নাসিম তীব্র নিন্দা করে বলেন, তাদের কাছে থেকে এমন বক্তব্য কাম্য করে না আওয়ামী লীগ।
রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির বক্তব্যের জবাব দেশের জনগণই দেবে।
এ সময় তারেক জিয়া আওয়ামী লীগ নিয়ে কথা না বলে সাহস থাকলে দেশে এসে রাজপথে মোকাবেলা করার চ্যালেঞ্জ জানান তিনি।
আওয়ামী লীগের এ নেতা বলেন, লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগকে কুলাঙ্গারের দল হিসেবে মন্তব্যে করায় সমালোচনা করেন। ক্ষমতা হারিয়ে পাগলের প্রলাপ বকছে বিএনপি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।