রাজনীতি

বিএনপি দমনে জুলুম-নির্যাতন চালাচ্ছে সরকার

মির্জা আব্বাস
মির্জা আব্বাস

সরকার বিএনপি দমনে জুলুম-নির্যাতন চালাচ্ছে --অভিযোগ করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কমিটির যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন।

এ সময় বুধবার বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করারও কথা জানান মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস।

তিনি বলেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নামে মামলা এবং ১৪৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন আওয়ামী লীগের মতো ‘ফ্যাসিস্ট’ দলের জন্য স্বাভাবিক প্রক্রিয়া। তবে স্বাভাবিক রাজনীতির জন্য অস্বাভাবিক প্রক্রিয়া। এর মোকাবিলার জন্য আন্দোলন ছাড়া উপায় নেই।

এ আগে মুক্তিযোদ্ধা দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্টপতি, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, দেশের গণতন্ত্র আজ বিপন্ন— সরকার জনগণের প্রতিনিধিত্ব করছে না।

এবারের ঈদের পর আন্দোলনে করবে বিএনপি উল্লেখ করে দলকে সংগঠিত করে জনগণকে সঙ্গে নিয়ে অহিংস উপায়ে দাবি আদায় করা হবে বলেও জানান বিএনপির এ নেতা।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান অভিযোগ করেন, সরকার গণতান্ত্রিক ব্যবস্থার তোয়াক্কা না করে জাতীয় সম্প্রচার নীতিমালা ও বিচারকদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেয়ার উদ্দ্যেগ নিচ্ছে।

তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার অগণতান্ত্রিক পন্থায় হাঁটছে এবং নিবর্তনমূলক আইন প্রণয়নের উদ্দ্যেগ নিচ্ছেন।

বর্তমান সরকার ও সংসদকে অনৈতিক এবং জনসমর্থনহীন বলে আখ্যায়িত করেছেন দলের নেতারা।

উল্লেখ্য, রোজার ঈদের আগে বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপারসনসহ শীর্ষ নেতারা বলেছিলেন, ঈদের পরই গড়ে তুলবেন জোড়ালো আন্দোলন। দলের সাংগঠনিক অবস্থা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসে এখন কোরবানির ঈদের পর আন্দোলনের কথা বলছে দলটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ