বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে দেয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কেবল কুলাঙ্গারের পক্ষেই আওয়ামী লীগকে কুলাঙ্গার বলা সম্ভব। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদিকদের তিনি এ কথা।
তোফায়েল আহমেদ তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, কেবল কুলাঙ্গারের পক্ষেই আওয়ামী লীগকে কুলাঙ্গার বলা সম্ভব। আমার মতো তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মীর পক্ষে তার বিষয়ে মন্তব্য করা সমীচীন মনে করি না। তবে তার বাবার জন্ম (প্রেসিডেন্ট) হয়েছে, মা-ও মন্ত্রী (প্রধানমন্ত্রী) হয়েছেন একজন বঙ্গবন্ধু এ দেশে ছিলেন বলেই।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু খালেদা জিয়াকে অনেক স্নেহ করতেন। ১৫ আগস্ট জন্মদিন পালন করে তিনি অমানুষের পরিচয় দিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: