রাজনীতি

বিচারকদের অভিসংশন ক্ষমতা নেয়া, গণতন্ত্রের কফিনে শেষ পেরেকের শামিল

বিএনপি
বিএনপি

সংসদে বিচারকদের অভিসংশনের ক্ষমতা ফিরিয়ে নেয়ার উদ্যোগকে গণবিরোধী ও গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকার শামিল বলে মনে করে বিএনপি নেতারা।

সমাবেশের সভাপতি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার একের পর এক অন্যায় সিদ্ধান্ত নিচ্ছে।

বুধবার রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সরকার নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েমের ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা মামলায় জড়িয়ে বিএনপি নেতাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়।

দলের অন্য নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণআন্দোলনের মুখে সরকার পালানোর পথ খুঁজে পাবে না।

শুরুতে ঢাকার ১৫টি জায়গায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করার কথা থাকলেও অনুমতি না থাকায় শেষমেষ জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিচারকদের অভিসংশনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে নেয়ার প্রতিবাদে এ সমাবেশ প্রেসক্লাব চত্বর ছাড়িয়ে ওই এলাকার আশপাশেও ছড়িয়ে পড়ে। সমাবেশে বাধা না দিলেও সতর্ক অবস্থান নেয় পুলিশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও জোটের সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার নিজেদের স্বার্থে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে।

বিএনপিকে নির্মূল করতে সারাদেশে ৫ লাখ নেতা-কর্মীর নামে মামলা দেয়া হয়েছে দাবি করে তিনি দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ