রাজনীতি

গণতন্ত্রের আবরণে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছেন শেখ হাসিনা

জয়নুল আবদীন ফারুক
জয়নুল আবদীন ফারুক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের আবরণে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অগণতান্ত্রীক কথাগুলো তুলে ধরেন তখনি তাদের বিরুদ্ধে গ্রেপ্তার, আসে হয়রানি। কোনো স্বৈরাচারির মুখে গণতন্ত্র শোভা পায় না। পাথড় ছুঁড়লে পাটকেল খেতেই হবে। সকল বিরোধীলের নেতাকর্মীদের বিরুদ্ধে আপনি (শেখ হাসিনা) চার্জসিট দিয়ে বিচারের ব্যবস্থা করবেন, আমরাও বসে থাকবো না। আমরাও গণতান্ত্রীক আন্দোলনের জন্য লড়াই অব্যাহত রাখবো।’

ফারুক আরো বলেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে জাতীয় সম্প্রচার নীতিমালা করে গণমাধ্যমের কণ্ঠরোধের ষড়যন্ত্র করছে।

এরকম একটি স্পর্শকাতর বিষয়ে একতরফাভাবে সিদ্ধান্ত না নিয়ে গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নেয়ার পরামর্শ দেন বিএনপির এ নেতা।

এ সময় আগামী ১ সেপ্টেম্বর সংসদ অধিবেশন বসার আগে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির প্রচার সম্পাদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ