রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে আওয়ামী লীগ রাজপথে থেকে তার সমুচিত জবাব দেবে বলে বিএনপিকে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, কর্মসূচির নামে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তার সমুচিত জবাব দেয়া হবে। পাশাপাশি কর্মসূচি প্রত্যাহার করে সংঘাতের পথ থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বানও জানান তিনি।
এছাড়া সমাবেশের শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক-নির্দেশনাও দেয়া হয় সভায়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘৩০ আগস্ট আমাদের আলোচনা সমাবেশ রয়েছে। ঢাকা মহানগরের বিভিন্ন জায়গা থেকে মিছিল আসবে। সেই দিনই তারা (বিএনপি) কর্মসূচি দিয়েছে। আমি তাদের প্রতি আহ্বান জানাবো ওইদিন এ কর্মসূচি থেকে বিরত থাকুন। আর যদি আপনাদের ঝগড়া কারার ইচ্ছা থাকে তাহলে অন্যকথা। আপনারা সেই দিন সন্ত্রাসে পরিণত হবার ইচ্ছা থাকে তাহলে আপনাদের সমুচিত জবাব দেয়া হবে।’
শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ ৩০ আগস্ট বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। আর সমাবেশ সফল করতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।
এ সময় নেতারা বলেন, বিএনপির ইচ্ছায় নয়, সংবিধান অনুসারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শোক দিবস উপলক্ষে ৩০ আগস্টের সমাবেশকে ঘিরে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়।
বিএনপির সঙ্গে কোনো আলোচনাও হবে না-এ কথা জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।
এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেন, ‘সংবিধান মোতাবেক দেশ চলছে, তাই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে নির্দিষ্ট সময়। এর আগে অন্যায়ের কাছে মাথা নত করবো না।’