রাজনীতি

একটি চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে একটি বিশেষ চক্র মাঠে নেমেছে, বলে অভিযোগ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, একদিনের ব্যবধানে সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব মওলানা নুরুল ইসলাম ফারুকী ও মগবাজারে তিন খুনের ঘটনায় মানুষ আতঙ্কিত।

আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনীকে আরো সজাগ ও সতর্ক হওয়ারও আহ্বান জানান তিনি।

এদিকে, কুষ্টিয়া সার্কিট হাউজে এ সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, ঘটনার তদন্তের আগেই খালেদা জিয়া না বুঝে ফারুকী হত্যার দায় সরকারের ওপর চাপাতে চাইছেন।

এছাড়া, নাটোরে জাতীয় শোক দিবসের বিএনপির আন্দোলনের হুমকির সমালোচনা করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জলে কুমির আর ডাঙ্গায় বাঘের মতো অবস্থা এখন বিএনপির।

তিনি আরো বলেন, বিএনপি পালাবার কোনো পথ না পেয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে।

আর নীলফামারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বিএনপিকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ