রাজনীতি

ফ্যাসিবাদী আচরণ করছে সরকার: ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

দেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় গুম, হত্যা, নৈরাজ্য--জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করতে না দেয়ার প্রতিবাদে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় ফখরুল বলেন, সরকার তার ফ্যাসিবাদী আচরণের নতুন রূপে আর্বিভূত হয়েছে।

গুম-খুনের ঘটনার সুরাহা না করে পুলিশ বিরোধীদলকে প্রতিরোধে ব্যস্ত বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

ফখরুল অভিযোগ করেন, গত জানুয়ারির ১ তারিখ থেকে ২৮ ফেরুয়ারি পর্যন্ত আমাদের দলের ২৫ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর একটি প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, গত ৬ মাসে ৩০০ মানুষ গুম হয়েছে। সরকারের এখন কাজ হচ্ছে বিরোধীদলকে দমন করা।

ফখরুল আরো বলেন, জাতিসংঘ ঘোষিত আজকের (শনিবার) এ গুম দিবসে আমরা বারবার কর্মসূচি পালন করার জন্য সরকারের কাছে আবেদন করেও অনুমতি পাইনি। প্রধানমন্ত্রীর সমাবেশের কারণ দেখিয়ে আমাদের কর্মসূচির অনুমতি দেয়া হয়নি।

এদিকে, পুলিশ অনুমতি না দেয়ায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর এ কর্মসূচি পালন করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ