রাজনীতি

দেশের গণতন্ত্র আজ বিপন্ন, অধিকার রক্ষায় আন্দোলন চলবে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের গণতন্ত্র আজ বিপন্ন— বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছে-এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

সোমবার দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে জোর-জবরদস্তিমূলক আচরণ করছে।

রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতে সরকারি দলের নেতাদের কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করার আহ্বানও জানান তিনি।

জনগণে অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।

নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এ উপলক্ষে সোমবার সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জড়ো হন দলের নেতাকর্মীরা।

বেলা ১১টার পরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ