জঙ্গি-সন্ত্রাসী পৃষ্ঠপোষকদের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ভোটের জন্য কোনো অশুভ শক্তির সঙ্গে হাত মেলাবে না সরকার বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
এ সময় নাসিম অভিযোগ করেন, বিএনপির শাসনামলেই গুম খুনের ঘটনা বেশি ঘটেছে। সংবিধান অনুসারে সঠিক সময়েই নির্বাচন হবে।
অনুষ্ঠানে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
জনগণকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবাধিকারের দোহাই না দিয়ে, বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে দিতে আশ্রয়দাতা দেশগুলোর প্রতি আহ্বান করছি।
তিনি আরো বলেন, বিদেশি শক্তিদের সঙ্গে হাত মিলিয়ে দেশকে অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্র করছে বিএনপি।